বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

নিহত ওমর ফারুক (৩৫) জাদিমুরা এলাকার মোহাম্মদ মুরাদের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, রাত সাড়ে ১২টার দিকে জাদিমুরা ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা বাড়ীতে গিয়ে ওমর ফারুককে ডেকে নেয়।

“বাড়ির বাইরে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।”

পরে জাদিমুরার পাহাড়ি এলাকায় গুলি করে হত্যা করা হয় ওমর ফারুককে। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত ওমর ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১