সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

যুবলীগনেতা ওমর ফারুক হত্যার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে যুবলীগনেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি দুই রোহিঙ্গা সন্ত্রাসী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

এসময় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে জাদিমুরা পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, এসময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় তৈরি বন্দুক ও নয়টি তাজা ও ১২টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- আকিয়াবের মংডুর সবির আহম্মদের ছেলে মো. শাহ ও রাসিদংয়ের আব্দুল আজিজের ছেলে মো. শুক্কুর।

এরা দুজনই বর্তমানে টেকনাফের জাদিমুরা শালবাগান শরণার্থী শিবিরে বসবাস করতেন।

প্রসঙ্গত,  শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ডাকাত সরদার মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী ওমর ফারুকের বাড়ির সামনে থেকে তাঁকে টেনেহিঁচড়ে তুলে নেন।

একপর্যায়ে তাঁকে রোহিঙ্গা শরণার্থীশিবিরের পশ্চিম পাশের পাহাড়ের কাছে নিয়ে গুলি করে হত্যা করেন।

গুলির শব্দ শোনার পর ফারুকের ভাই আমির হামজা, মো. উসমানসহ আত্মীয়স্বজনেরা ঘটনাস্থলের দিকে যেতে চান।

সন্ত্রাসীরা তাঁদের বাধা দেন। গুলিবিদ্ধ ফারুকের মরদেহ আনতেও বাধা দেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তারা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

তিনি হ্নীলার জাদিমোরার বাসিন্দা মোহাম্মদ মোনাফ কোম্পানির ছেলে।

ওমর ফারুক জাদিমোরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদেরও সভাপতি ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930