রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

স্বর্ণের ভরি ৫৮ হাজার টাকা ছাড়াল

অর্থ বাণিজ্য ডেস্ক :

স্বর্ণের দামর বাড়ছেই। এবার এক সপ্তাহের ব্যবধানেই বাড়ল মূল্যবান এই ধাতুর দর। ভালো মানের স্বর্ণের দর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোয় ২২ ক্যারেট সোনা এখন প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। তবে রুপার আগের অপরিবর্তিত রেয়েছে। আগে ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এটি।

মঙ্গলবার ( ২৭ আগস্ট) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি–বাজুস। দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে কারণ দেখিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি দিনই বাড়ছে। গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে এর দাম।

গত ৮ অগাস্ট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা এসেছিল। তার মাত্র এক দিন আগে ৬ অগাস্ট সব ধরনের স্বর্ণের দর একই পরিমাণ বাড়ানো হয়েছিল।

সর্বশেষ ১৮ অগাস্ট সব ধরনের স্বর্ণের দরও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়ানো হয়।তার আগের মাসে ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল স্বর্ণের দর। তখনও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

সোমবারের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০