বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশে কাটা-ছেঁড়া ছাড়াই হার্টের চিকিৎসায় সাফল্য

স্বাস্থ্য ডেস্ক :

হৃদরোগের বাইপাস সার্জারি মানেই বুক থেকে পেট পর্যন্ত কাটা, সঙ্গে মোটা টাকা খরচ। এসব কারণে ভয়ে অনেকেই সাহস করতেন না ওপেনহার্ট সার্জারির। তবে এসব ছাপিয়ে কোন প্রকার কাটা-ছেঁড়া ছাড়াই হার্টের চিকিৎসায় সাফল্যে এনেছেন বাংলাদেশের চিকিৎসক আশ্রাফুল হক সিয়াম। এতে হাসি ফুটেছে ছোট নূপুরের মুখে। এই পদ্ধতিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সাফল্য হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

bestelectronics

পাবনার মেয়ে নূপুর, বয়স মাত্র ১২ বছর। অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্টের রোগী। ছিদ্র ছিল তার হার্টের ওপরের দুটি চেম্বারে। দিনে দিনে সংক্রমণ বেড়ে অসুস্থ হয়ে পড়লে স্বল্প আয়ের বাবা-মা বেশ দুশ্চিন্তায় পড়ে যান।

রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসক আশ্রাফুল হক সিয়াম সিদ্ধান্ত নেন বুক কাটা ছাড়াই হার্টের আধুনিক চিকিৎসার। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় মিনিমালি ইনভাসিভ কার্ডিয়াক সার্জারি বা এমআইসিএস করার।

বুক না কেটে প্রায় ৩ ঘণ্টায় সফল অস্ত্রোপচারে সফল হয় ১০ সদস্যের একটি চিকিৎসক দল। আক্রান্ত হৃদয়ে কিভাবে চিকিৎসা হয়েছে তা বুঝতেই পারে নূপুর। সবকিছু স্বাভাবিক আছে এবং হাঁটা-চলা করে খেয়েছে ইচ্ছেমতোই। এখন বাড়ি ফিরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে চায় সে।

মাত্র তিনদিনে মেয়ের এমন সুস্থতায় দারুণ খুশি নূপুরের মা। এই চিকিৎসাকে জাদু মনে করছেন তিনি।এমন অপারেশনকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সফলতা হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই পদ্ধতিতে অপারেশন চালিয়ে যেতে পারলে, যেমন সাশ্রয় হবে রোগীর অর্থ তেমনি কম কষ্টে সুস্থ হয়ে ফিরবে বাড়ি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১