সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ইব্রাহিম বালিকা বিদ্যালয়ে ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম শাহজাহান কামাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর নামফলক উম্মোচন করেন।

এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান কামাল এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা হিসাবে এ ভবন নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

সভায় আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ।

সভা পরিচালনা করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম।
প্রসঙ্গত: লক্ষ্মীপুর শিক্ষাপ্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নে নির্মাণ কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাফিজ উল্যাহ ভূঁইয়া এন্ড সন্স। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৩ লাখ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930