সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মতলবে ইমামের কামরায় মিলল ৩ শিশুর লাশ

আকাশবার্তা ডেস্ক :

চাঁদপুরের মতলব উপজেলায় একটি মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষে তাদের মৃত্যু হয়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিন শিশু হল ওই মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৫) মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকার জসিম উদ্দিন প্রধানিয়ার ছেলে রিফাত প্রধানিয়া (১৪) ও একই উপজেলার কাশিমপুর এলাকার কামাল হোসেন পাটোয়ারির ছেলে ইব্রাহিম পাটোয়ারি (১২)। ইব্রাহিম ও রিফাত মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গাপাড় মাদরাসার ছাত্র।

জেলার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ইমাম জামাল তার ছেলেকে ঘরে রেখে মসজিদে ঢোকেন। নামাজ শেষে তিনি তার কক্ষ ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করে তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢোকে। মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। কোনো বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। তিন শিশুর লাশ বর্তমানে ২৫০ শয্যার সদর হাসপাতালে রাখা হয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930