বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কীভাবে হলো ৩ শিশুর মৃত্যু?

আকাশবার্তা ডেস্ক :

শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষে তার নিজের ছেলেসহ তিন শিশু-কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মতলবের পূর্ব কলাদী এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া তিনজন একই মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তারা হল- ইমাম জামাল উদ্দিনের শিশুপুত্র আবদুল্লাহ আল নোমান (৫), মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১২) ও একই উপজেলার কাশিমপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল (১৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ওই মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন তার ছেলে আবদুল্লাহ আল নোমানকে কক্ষে রেখে নামাজ পড়াতে যান। এরপর ওই কক্ষে আসে রিফাত ও ইব্রাহিম। জামাল উদ্দিন নামাজ শেষে মসজিদ সংলগ্ন নিজের রুমে ঢুকতে গিয়ে দেখতে পান দরজা ভেতর থেকে আটকানো।

অনেক ডাকাডাকির পর সাড়া না মিললে মুসল্লি শাহীন সরকার, সাইফুল, সুমন মোস্তফা ও ইমাম জামাল উদ্দিনসহ একাধিক ব্যক্তি দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। তারা ৩ শিশু-কিশোরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নোমান ও রিফাতের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। ইব্রাহিমকে উদ্ধার করে মতলব হাসপাতালে নিলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে।

ইমাম জামাল উদ্দিন বলেন, জুমার নামাজের আগে বেলা পৌনে ১টায় আমি বয়ান ও খুতবার জন্য নিজের কক্ষ থেকে বেরিয়ে মিমবরের দিকে যাই। নামাজ পড়ানো শেষে মসজিদে মিলাদ পড়িয়ে নিজের রুমের দরজায় এসে দেখি ভেতর থেকে আটকানো। অনেক ধাক্কাধাক্কি করি। পরে মুসল্লিদের সহায়তায় দরজা ভেঙে দেখি আমার ছেলেসহ অপর দুই শিশু-কিশোর অচেতন হয়ে বিছানায় পড়ে আছে।

এদিকে, তিন শিশু শিক্ষার্থীর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।এখন সবার মনে প্রশ্ন কী ছিল ইমামের কক্ষে?

এ বিষয়ে মতলব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুর রহমান বলেন, ‘মৃত তিন শিশুর মুখ থেকে শুধু ফেনা বের হচ্ছিল। ফুড পয়জিনিং বা অন্য কোন কারণে তাদের মৃত্যু হয়েছে কিনা এ ব্যাপারে এখনই বলতে পারছি না।’

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার আইচ বলেন, ‘ঘটনাস্থল ও কক্ষটি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি তদন্তাধীন। এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।’

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল করিম পিপিএম বলেন, ‘এখনো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ফুড পয়জনিং বা অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে। তদন্ত কার্যক্রম চলছে। মরদেহ ময়নাতদন্তের পর কারণ জানা যেতে পারে। যেহেতু ভেতর থেকে দরজা আটকানো ছিল, তাই কাউকে দোষারপ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘রুমের ভেতরে গ্যাস জাতীয় বিষাক্ত কিছুর গন্ধ পাওয়া যাচ্ছিল। এ বিষয়ে তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১