শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইত্যাদি প্রচার হবে আজ

আকাশবার্তা বিনোদন ডেস্ক :

দিনাজপুরের ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে বসেছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের সেট। সেই ইত্যাদিই আজ শুক্রবার প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত আটটার বাংলা সংবাদের পর।

১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয়। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন দিনাজপুরে ছিল উৎসবের আমেজ। কুঠিবাড়িতে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।

এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ধামরাইয়ের নরেশচন্দ্র অধিকারী, গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলার জান্নাতুল বকেয়া, দিনাজপুর জেলার জন্মান্ধ ভ্যানচালক ও তাঁর পরিবারের ওপর রয়েছে প্রতিবেদন।

এ ছাড়া রয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক ফ্যান পেজের ওপর তৈরি একটি আকর্ষণীয় পর্ব। এ উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এক ভিন্নধর্মী সাক্ষাৎকার নিয়েছেন হানিফ সংকেত। এবার বিদেশি প্রতিবেদন করা হয়েছে তুরস্কের বসফরাস সেতুর ওপর।

বিজয়ের মাস উপলক্ষে এবারের ইত্যাদিতে রয়েছে দেশাত্মবোধক গান। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন এন্ড্রু কিশোর। এর পাশাপাশি আছে নিয়মিত প্রশ্নোত্তর পর্ব, মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস ও তীক্ষ্ণ নাট্যাংশ।

ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পনসর করেছে যথারীতি কেয়া কসমেটিকস্ লিমিটেড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১