শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বঙ্গবন্ধুকে নিয়ে নচিকেতার গান

বিনোদন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইলেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা। ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, হাজার বছর ধরে, বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য, উঠুক পৃথিবী জুড়ে’ এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং।

আর এই গানটির সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। এরই মধ্যে কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে নচিকেতা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে সৌভাগ্যবান মনে করছি। গানটি বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবেন এমনটা আশা করছি।’

জানা গেছে, সুজন হাজংয়ের লেখা গান নিয়ে ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ শিরোনামে অ্যালবাম তৈরি হচ্ছে। আর সেখানেই এই গানটি স্থান পাবে।

অ্যালবামটির অন্য গানে কণ্ঠ দিচ্ছেন— ফাহমিদা নবী (বাংলাদেশ), শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভূটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ২০২০ সালে অ্যালবামটি মুক্তি পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০