বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতিকী ছবি।

স্কুলে পিরিয়ডের দাগ দেখে শিক্ষকের অপমানে ছাত্রীর আত্মহত্যা!

এক্সক্লুসিভ ডেস্ক :

স্কুলে গিয়ে পিরিয়ড শুরু হয় এক ছাত্রীর। এতে বেশ বিপাকে পড়ে যায় সে। ধারণাই ছিল না, ওইদিনই তার পিরিয়ড হবে। ফলে যা হওয়ার তাই হলো।

রক্তের চাপ থামাতে না পেরে দাগ লেগে গেলো পোশাকেও। পরে সেই ঘটনায় শিক্ষকের বকুনিতে লজ্জায় মুষড়ে পড়ে ওই ছাত্রী। অবশেষে লজ্জা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

গেল শুক্রবার কেনিয়ার নাইরোবির কাবিয়ানগেক এলাকার এক স্কুলে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় এক গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই ছাত্রীর মায়ের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, স্কুলের মধ্যেই পিরিয়ডের ঘটনায় একজন শিক্ষক তার মেয়েকে অপমান করেন। আর বিষয়টি সহ্য করতে না পেরে লজ্জায় তার মেয়ে বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনার পরই দুই শতাধিক অভিভাবক ওই স্কুলের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর মায়ের দাবি, ওই শিক্ষক তার মেয়েকে নোংরা বলেছেন। এ ঘটনায় তার মেয়েকে ওই দিনই স্কুল থেকে বের করে দেয়ারও অভিযোগ করেন তিনি।

মা আরো বলেন, পিরিয়ড শুরুর সময় তার মেয়ের কাছে কোনো প্যাড ছিল না। অথচ শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখেন।

প্রসঙ্গত, ২০১৭ সালেই কেনিয়ায় একটি আইন করা হয়েছিল। এতে দেশের প্রতিটি স্কুলে ফ্রি স্যানিটারি টাওয়াল থাকার কথা বলা হয়েছিল। এরপরও কেন এ ধরণের ঘটনা ঘটল, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০