সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘ঠিকমতো সড়ক ব্রিজ না করলে কঠিন ব্যবস্থা’

আকাশবার্তা ডেস্ক :

কর্মকর্তাদের উদ্দেশ্যে এলজিইডিমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, খারাপ করে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করবেন না। এসব কাজ সঠিকভাবে করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, জীবন নয়, শ্রম দিলেই গ্রাম হবে শহর। এ কাজে সবাইকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেটাল হোটেলে ‘আমার গ্রাম আমার শহর’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় তাজুল ইসলাম বলেন, জনগণের জন্যই স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে হবে। অমুক চোর তমুক চোর, এটা বাদ দিতে হবে। সবাই চোর, ডাকাত নয়। ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর সভার লোকদের কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাদের সম্মান করতে হবে। কারণ তারা সবাই খারাপ নয়। তাই প্রতিষ্টানের প্রতি সম্মান করতে হবে।

তিনি বলেন, আমার গ্রাম আমার শহর এটা রাজনৈতিক দর্শন। এ জন্য কর্ম-পরিকল্পনা ঠিক করতে হবে কিভাবে এটা কার্যকর করা যায়। জনগণের উদ্দেশ্যে এমন করে প্রকল্প করতে হবে যাতে উপকারে আসে। জানা না থাকলে প্রয়োজনে বিদেশ থেকে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। ট্যুরের অভাব নেই। কোনো অজুহাতে দেখা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দিতে হবে। তবে গ্রামের বৈশিষ্ট ঠিক রেখেই এ কাজ করতে হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930