বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে ৩টি ওয়ার্ডে যুবলীগের সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩টি ওয়ার্ডে আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার বিকালে। ইউনিয়নের মোস্তফার দোকান নামক এলাকার উকিল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে যুবলীগের রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে ৩ ভাগে বিভক্ত করে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথমপর্যায়ে ১নং পশ্চিম পাঁচপাড়া, ৩নং আমানী লক্ষ্মীপুর ও ৪নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ১৮ সেপ্টেম্বর বুধবার। ওয়ার্ড পর্যায়ে যুবলীগের সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে চন্দ্রগঞ্জে। সম্মেলন সফল করতে স্থানীয় আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। পাশাপাশি যুবলীগের রাজনীতিতে কারো অন্যায় হস্তক্ষেপ এবং সম্মেলন বানচালের অপচেষ্টা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারি জানিয়েছেন সংগঠনের নেতারা।

ওয়ার্ড যুবলীগের এই সম্মেলনে সভাপতিত্ব করবেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন। এতে অতিথি হিসেবে স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সদর উপজেলা (পূর্ব) যুবলীগের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১