সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘উন্নত দেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না। এ জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষার উপর। শিক্ষিত ও উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে উপমন্ত্রী বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য যা যা দরকার সবই এদেশে আছে। আগে আমাদের যখন বই পেতে ৬ মাস লাগতো, এখন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়, দেশে বই উৎসব হয়। বিশ্ব মানের শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা উপকরণ সবই শিক্ষার্থীদের হাতের নাগালে। তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, তোমাদের মধ্যেই আগামী দিনের বাংলাদেশ দেখি।

সাংবাদিকদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করে আসছি। ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন, পরবর্তীতে , জাকসুর ভিপি, ছাত্রলীগের সভাপতি হওয়ায় সাংবাদিকদের সাথে একটা বিশেষ সম্পর্ক। আমরা যেমন দেশের জন্য রাজনীতি করি, তেমনি সাংবাদিকরা দেশের কল্যাণের কাজ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে শামীম বলেন, স্বাধীনতা যুদ্ধ যে পাকিস্তানকে আমরা পরাজিত করেছিলাম, সেই পাকিস্তান আমাদের থেকে সব ক্ষেত্রে পিছিয়ে। পাকিস্তানিরা এখন সিঙ্গাপুর বা মালেয়শিয়া হতে চায় না। তারা চায় বাংলাদেশ হতে।

ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ডিআরইউ’র অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, কল্যাণ সম্পাদক কাওসার আজম, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংষ্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন ও রাশেদুল হক। অভিভাবকদের মধ্যে শাহনাজ মুন্নি প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930