সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এটা মাদক ব্যবসায়ীর বাড়ি

আকাশবার্তা ডেস্ক :

ফেনীতে মাদক বিক্রেতার বাড়ি চিহ্নিত করণের কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেলার পরশুরামে এক ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ী’ লিখে চিহ্নিত করা হয়েছে।

সীমান্তরক্ষী এ বাহিনীর হাতে কোনো ধরনের মাদক বিক্রেতা কিংবা মাদকসেবী গ্রেপ্তার হলেই তার বাড়িতে নতুন নামকরণের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হবে।

আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক নির্মূলে ব্যতিক্রমী এ কার্যক্রম শুরু করেছে বিজিবি।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাহিদুজ্জামান জানান, পরশুরাম পৌরসভার বাউরখুমা এলাকায় একটি টিনশেডের ঘর।

সড়কের পাশে টিনের সীমানাপ্রাচীর। ওই বাড়িটি মৃত নজরুর ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩৫)। মাদক বিক্রি করাই তার নেশা-পেশা।

গত বুধবার দুবলাচাঁদ গ্রাম থেকে ২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে বিজিবির টহল দল।

পরে শুক্রবার তার বাড়িতে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লিখে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ফেনীর সীমান্তবর্তী সদর উপজেলার ধর্মপুর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া ছাড়াও ফেনী শহরের মাদক বিক্রেতাদের তালিকা করা হয়েছে।

এসব ব্যবসায়ীর বাড়িও শনাক্ত করা হয়েছে। এখন থেকে বিজিবির হাতে মাদক বিক্রেতা গ্রেপ্তারর হলেই তার বাড়ি চিহ্নিত করে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ী’ নামকরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930