সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘আগাছা-পরগাছা পরিষ্কার করা হচ্ছে, সাবধান হউন’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাবধান হয়ে যান। দলের মধ্যে এরই মধ্যে আগাছা-পরগাছা পরিষ্কার করা শুরু হয়েছে। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। আবারও বলছি, অপকর্ম ও অপরাধ করে কেউ ছাড় পাবেন না। শুধু ঢাকা নয়, সারাদেশে শুদ্ধি অভিযান চালানো হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পর্যটন গলফ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মানবতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। সেসময় অন্যরা শুধু ফটোসেশন করেছেন।

বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে।

এখন তাদের নেতা লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা রোহিঙ্গাদের উস্কে দিতে চায়। বিএনপি বাইরের দেশে রোহিঙ্গাদের নিয়ে কিছু বলেনি। উল্টো দেশের বিরুদ্ধে বিষোদগার করেছে।

কাদের আরো বলেন, বর্তমানে রোহিঙ্গাদের জন্য সর্বত্র সংকট সৃষ্টি হয়েছে। কক্সবাজারসহ উখিয়া-টেকনাফের মানুষ কষ্টে আছে। আজ দীর্ঘ সমুদ্র সৈকত বিপন্ন। হুমকীর মুখে ট্যুরিজম। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষও উদ্বিগ্ন।

তবে হ্যাঁ, কেউ হতাশ হবেন না, যে কোন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে থাকবেন। তিনি অসুস্থ শরীরেও জাতিসংঘে গেছেন। সেখানে রোহিঙ্গাদের বিষয়ে কথা বলবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিশেষ বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ আবদুর রহমান বদিসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930