বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

‘ক্যাসিনো, সেনাবাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা’

আকাশবার্তা ডেস্ক :

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তা যদি ক্লাবের নামে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকেন ‍উপযুক্ত প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাভার মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন-সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট সামছুল হক, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।

চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন আজিজ আহমেদ।

তিনি বলেন, ‘এই অভিযান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক।’ চলমান অভিযান ঠিকঠাকমতো চললে অনেক অপরাধ কমে আসবে।

এছাড়া সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ‘সৈনিক ক্লাব’ কিংবা ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাব’-এর নামে যারা এ ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান।

আজিজ আহমেদ বলেন, ‘এ বিষয়টি আমাদের নজরে এসেছে। গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে আরো খোঁজ-খবর নিতে বলা হয়েছে। আমি নিশ্চিত করে বলছি, এ বিষয়ে আমাদের যা করণীয়, আমরা তা করব।’

তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় দেশে অপরাধের সংখ্যা কমে আসবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০