বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি আন্তর্জাতিক দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী।

যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউইর্য়ক প্যালেসে বৃহস্পতিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতৌ বেনসৌদা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা ও এক্সন মবিল এলএনজি ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকোভও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লোটে নিউইয়র্ক প্যালেসে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আয়োজিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।সুশাসন, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রতিবারের মতো এবারো তিনি বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১