বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গোপন ক্যামেরায় স্বামীর পরকীয়া ধরতে গিয়ে কারাগারে স্ত্রী

এক্সক্লুসিভ ডেস্ক :

স্বামীর পরকীয়া ধরার জন্য বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়ে কারাগারে যেতে হচ্ছে এক নারীকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অন্য এক নারীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ করেছেন। সম্প্রতি ভারতের পুনে শহরে এই ঘটনা ঘটেছে।

ওই দম্পতির মধ্যে ২০১৬ সাল থেকে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। স্ত্রীর সন্দেহ ছিল তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই তিনি প্রমাণ জোগাড় করতে নিজেদের বাংলোতে গোপন ক্যামেরা বসান। সেই ক্যামেরাতে সত্যিই স্বামী ও স্বামীর বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের কিছু দৃশ্য ধরা পড়ে।গোটা ঘটনাটি সামনে এসেছে পুনের সাঙ্গভি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর।

সিনিয়র ইন্সপেক্টর (অপরাধ) অজয় ভোঁসলে জানিয়েছেন, বছর তেত্রিশের এক নারী থানায় তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৫৪, ৫০৭, ১২০ ধারায় মামলা দায়ের করেছেন।

ওই নারী যে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তারা হলেন আইনজীবী অভিজিৎ সারওয়াতে, তার মক্কেল (যিনি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন নিজেদের বাংলোয়) ও এক অজ্ঞাত ব্যক্তি।

সিনিয়র ইন্সপেক্টর অজয় ভোঁসলে জানিয়েছেন, অভিযোগকারী নারীর দাবি, ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। যিনি গোপন ক্যামেরা লাগিয়েছিলেন সেই নারীর আইনজীবী অভিজিৎ সারওয়াতে তার কাছে টাকা চাইছিলেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব ভিডিও পোস্ট করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।

যিনি গোপন ক্যামেরা লাগিয়েছিলেন বাংলোতে, ওই নারীও তার স্বামীকে ভিডিও দেখিয়ে বিবাহবিচ্ছেদের পাশাপাশি প্রচুর টাকা চাইছিলেন বলেও অভিযোগ উঠেছে।থানায় অভিযোগ দায়ের হওয়ার পর গ্রেপ্তার হন অভিযুক্ত নারী।

পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও আইন মেনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০