শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

২০৩০ সালে কেউ বেকার থাকবে না

আকাশবার্তা ডেস্ক :

২০৩০ সালের মধ্যে দেশের মানুষ কেউ বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক যে গতিশীলতা আসবে তাতে সবার কর্মসংস্থান হবে বলে জানান মন্ত্রী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সব দেশের ওপরে থাকবে বাংলাদেশ। গত ১০ বছরে আমাদের যে প্রবৃদ্ধি অর্জন হয়েছে, পৃথিবীর অর্থনীতিতে সে অর্জন বিশ্বের সব দেশের ওপরে। সারা বিশ্বে এখন আমরা এক নম্বর।

উন্নয়নের মহাপরিকল্পনার কথা উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ২৬তম দেশে পরিণত হবে। বর্তমানে আমাদের দারিদ্র্য সীমা শতকরা ২১ ভাগ। আগামী ২০৩০ সালের মধ্যে দারিদ্র সীমা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। কোনো মানুষ দরিদ্র্য থাকবে না।

তিনি বলেন, ২০৩০ সাল আমাদের জন্য একটি বেঞ্চমার্ক সময়। আর ২০৪১ সালে পৃথিবীর ২০টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি। আমাদের দেশের ঋণের পরিমাণ পৃথিবীর সব দেশের নিচে রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি আজ বিশ্বনেতা। বিশ্বের অন্য নেতা যেমন ডোনাল্ড ট্রাম্প, মোদি, তাদের যেভাবে সম্মান করা হয়, মূল্যায়ন করা হয়, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের যেখানেই যাচ্ছেন, সেখানেই তাকে ঠিক একইভাবে সম্মান করা হচ্ছে। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন। আমি দোয়া করছি, তিনি যেন শতায়ু হন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১