শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘আওয়ামী লীগে খারাপ লোকের দরকার নেই’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগকে আগাছা-পরগাছামুক্ত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, জাতীয় সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি আমাদের পার্টির ক্লিন ইমেজ গড়ে তুলতে হবে। ক্লিন ইমেজ গড়তে হলে আমাদের আগাছা-পরগাছামুক্ত আওয়ামী লীগ করতে হবে। সেটাই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্নের আওয়ামী লীগ হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে ‘বিশ্বমানবতার বাতিঘর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, কর্মীদের দুঃসময়ে যে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে থাকে, সে আওয়ামী লীগ বঙ্গবন্ধু আওয়ামী লীগ নয়। সে আওয়ামী লীগের শেখ হাসিনা আওয়ামী লীগ নয়। যেখানে দুঃসময়ে নেতাকর্মীদের কোণঠাসা হয়ে থাকতে হয় সেখানে আদর্শ নেই। আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন। এটাই শেখ হাসিনার চাওয়া।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অপকর্ম করবে, দুর্নীতি করবে, লুটপাট করবে, ভূমি দখল করবে তারা আওয়ামী লীগ লোক হতে পারে না। আমাদের লোকের অভাব নেই, খারাপ লোকের দরকার নেই। ভালো লোকের জন্য দরজা খুলে দিন। শেখ হাসিনা দরজা খুলে দিয়েছেন। ভালো লোকদের জন্য রাজনীতি দুয়ার খুলে দিতে হবে। গুটিকয়েক দুর্নীতিবাজ, লুটেরা, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের জন্য পুরো দল দুর্নামের ভাগিদার হতে পারে না।

‘অপকর্ম যাঁরাই করুক কাউকেই ছাড় দেয়া হবে না। পৃষ্ঠপোষক হোক বা যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।’

বিএনপির সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের দাবি’র সমালোচনা করে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে আগে বলতো অনুমতি মিলে না। এখন অনুমতি পেয়ে রঙিন খোয়াব দেখছে ক্ষমতায় যাওয়ার। ক্ষমতার রঙিন খোয়াব অচিরেই কর্পুরের মত উড়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে চেনেন না। আন্দোলন কত প্রকার ও কী, আওয়ামী লীগ অতীতে হারে হারে বুঝিয়ে দিয়েছে। আন্দোলন রাজনৈতিকভাবে করলে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে। আন্দোলনের নামে সহিংসতার কোনো উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতিতে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তত। বিএনপির জাতীয় সরকারের দাবি মামা বাড়ির আবদার।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১