সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

সেলিমের বাসা থেকে টাকা-মদ ও হরিণের চামড়া জব্দ

আকাশবার্তা ডেস্ক :

দেশে অবৈধ ক্যাসিনো খেলার অন্যতম হোতা ও অর্থ পাচারকারী হিসেবে অভিযুক্ত সেলিম প্রধানের বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশি ৭ লাখ টাকা, ২৩ দেশের ৭৭ লাখ টাকা সমমূল্যের মুদ্রা, ৮ কোটি টাকার চেক ও হরিণের দুইটি চামড়া জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া তার বাসা থেকে বেশ কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গুলশান-২ এ সেলিম প্রধানের বাসা থেকে এগুলো জব্দ করা হয়।

এর আগে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। পরবর্তীতে সেলিমের দেয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান শুরু করা হয়।

র‌্যাব জানায়, সেলিম অনলাইন ক্যাসিনোর মূল হোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১