সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অভিযান অব্যাহত থাকবে : বেনজির

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। বললেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সিজেকেএস-কোয়ালিটি আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলমান অভিযানের বিষয়ে বেনজীর আহমেদ বলেন, আমি মনে করি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন। তার নীতি, কৌশল ও লক্ষ্য স্পষ্ট যে- এ অভিযান চলমান থাকবে। প্রধানমন্ত্রী যেসব বিষয়ে নির্দেশনা দেন, আইনপ্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার কাজ সেগুলো বাস্তবায়ন করা। আমরা সেটি অব্যাহত রেখেছি।

মাদক কারবারীতে জড়িত বড় বড় লাঘব বোয়ালদের কেন গ্রেফতার করা হচ্ছে না- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিযোগ একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, দুটি পৃথক বিষয়। শুধু এটুকু বলতে পারি, প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে ওই নির্দেশনা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930