শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ওবায়দুল কাদের।

বুয়েটে শিক্ষার্থীর খুনিদের গ্রেফতারে কাদেরের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

রবিবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিবির সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আবরার হত্যা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটু আগেও পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে জিজ্ঞাস করেছেন, আমি তাকে বলেছি আপনি প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টা নিয়ে আলাপ করতে পারেন।

ওবায়দুল কাদের বলেন- আমি যতটুকু বুঝি, এখানে ভিন্নমতের জন্য একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারো নেই। কাজেই এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পার্সোনালি আমি বলেছি।

তিনি বলেন, ‘আমি ভিন্ন মত পোষণ করি বলে, কেউ আমাকে মেরে ফেলবে? ভারত সফরে দেশ বিক্রিও তো বলে দাবি করছে বিএনপি। তাই বলে কি বিএনপিকে আমরা মেলে ফেলবো? যারা বলছে তাদের কী আমরা মেরে ফেলবো?

এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

চকবাজার থানার ওসি সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহ সভাপতি ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এই দুইজনকে জিজ্ঞাসাবাদে অন্য কারও নাম পাওয়া গেলে পরে তা জানানো হবে।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) ভোরে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের ২য় তলার সিঁড়ি থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১