সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মিরপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর মিরপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তাদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বায়েজিদ নামের এক ব্যক্তি তার স্ত্রী অঞ্জনা ও তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলে নিয়ে এই ফ্ল্যাটে থাকতেন। বায়েজিদের বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ব্যবসার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু কোনো ব্যবসাতেই লাভ করতে পারেননি। ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ মো. বায়েজিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। এ নিয়ে বায়েজিদ খুবই হতাশায় ভুগছিলেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ওই বাসা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। আর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম বায়েজিদ ও নারীর নাম অঞ্জনা। ছেলেটির নাম এখনো জানা যায়নি। উচ্চ মাধ্যমিকে পড়ত। ওই নারী ও ছেলেটির লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। আর বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১