সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

র‌্যাবের অভিযান : চন্দ্রগঞ্জে ২টি হোটেল ও ১টি অনুমোদনহীন ফুড প্রোডাক্টসের দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে অনুমোদনহীন ভোগ্য পন্য বাজারজাত করার দায়ে এস, এস, ফুড প্রোডাক্টস নামীয় একটি প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পৃথক আরেকটি অভিযানে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের শ্রমিক হোটেল ও শাহীন হোটেল নামীয় দুটি রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাঁসি খাবার পরিবেশনের দায়ে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার উত্তরজয়পুর ইউনিয়নের পালপাড়া বাজার ও চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে পৃথক এই অভিযান চালায় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভেজাল ভোগ্য পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছে এস, এস, ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটি। গোপন সংবাদ পেয়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে পালপাড়া বাজারে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানের সন্ধান পায় র‌্যাব।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন। আটককৃতরা হলেন- ওই প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম। পৃথক অভিযানে চন্দ্রগঞ্জ বাজারস্থ মহাসড়কের পাশে অবস্থিত শ্রমিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও শাহীন হোটেল এন্ড রেষ্টুরেন্টে পচাঁ-বাঁসি খাবার পরিবেশন এবং অস্বাস্থ্য পরিবেশের দায়ে তাদের উভয় প্রতিষ্ঠানের ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930