শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মালয়েশিয়ায় সম্রাটের ফ্ল্যাটের খোঁজ পেল দুদক

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগের নেতা (বহিস্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সম্পত্তির খোঁজ করতে গিয়ে মালয়েশিয়ায় তার একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দুমন কমিশন (দুদক)। এছাড়াও ক্যাসিনো কাণ্ডে জড়িত অন্যদেরও বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে।

জানা গেছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্পের আওতায় সম্রাট ওই ফ্ল্যাটটি ক্রয় করেন।

দুদক জানিয়েছে, দেশটিতে সম্রাটের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।

দুদুক জানায়, সম্রাট ছাড়াও মালয়েশিয়ায় আরও ৪২ জনের সম্পদের তথ্য পাওয়া গেছে। যারা নামে বেনামে সেদেশে সম্পদের পহাড় গড়েছে। এর মধ্যে মমিনুল হক সাঈদ, খালেদ মাহমুদ ভূইয়া, লোকমান হোসেন ভূঁইয়া, সফিকুল আলম ফিরোজ, কাজী আনিসুর রহমানসহ আরও অনেকের নাম উঠে এসেছে।

শুধু মালয়েশিয়া নয় সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দুমন কমিশন।

এ বিষয়ে দুদক সচিব দিলোয়ার বখত বলেন, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ৪৩ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছে সম্পদের তথ্য চাওয়া হয়েছে। তারা সঠিকভাবে বিবরণ দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা হবে।

সম্রাট ছাড়াও ক্যাসিনো ব্যবসায় জড়িত ৪২ জনের তথ্য এখন দুদকের কাছে রয়েছে। ক্যাসিনোর পাশাপাশি তারা চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১