বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে মিরন হত্যা মামলার অন্যতম আসামি ইলিয়াসের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় ইলিয়াস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা নামক এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত যুবকের নাম মোঃ ইলিয়াস প্রকাশ ইলিয়াস কোবরা (৩৫)। সে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।

পুলিশ বলছে, নিহত যুবক ইলিয়াস কোবরা সম্প্রতি দত্তপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম মিরন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি। গভীর রাতে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে সে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে গোলাগুলিতে জড়িত সন্ত্রাসী বাহিনীগুলোর নাম জানাতে পারেনি পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সকালে হাসপাতালে নিহত যুবককে সনাক্ত করেন তার স্বজনরা। ওসি আরো জানান, নিহত মোঃ ইলিয়াস ওরফে ইলিয়াস কোবরা মিরন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে দত্তপাড়া ইউপির আলাদাদপুর গ্রামে নিজবাড়ির সামনে একটি মুদি দোকানে বসে থাকা অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে উদ্ধারকৃত গুলিবিদ্ধ যুবক ইলিয়াস ওই মিরন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি বলে পুলিশ জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০