বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ছবি- সংগৃহীত

ভারতকে কাঁপিয়ে পয়েন্ট ভাগ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

৮৫ হাজার দর্শকের মাঠ গ্যালারি কানায় কানায় পূর্ণ। ম্যাচের শুরুর দিক থেকে চারিদিকে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ ধ্বনি। ভারতীয়দের কাছে ‘ফুটবলের মক্কা’ হিসেবে খ্যাত যুবভারতী ক্রীড়াঙ্গনে হুট করে নিশ্চুপ নীরবতা। বিশাল এই স্টেডিয়ামে ছড়িয়ে থাকা নানা প্রান্তে উল্লাস করছে লাল-সবুজ জার্সি পরা সমর্থকরা। যদিও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনও শব্দ আসে না। ৪২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করলেন মো. সাদ উদ্দিন। বিরতিতে গেল লাল-সবুজরা।   

মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের এই ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটাই খেলেছে বাংলাদেশ। আক্রমণ আর বলের নিয়ন্ত্রণ চোখ জুড়িয়ে দিয়েছে। যদিও শেষ দিকে গোল আদায় করে ভারত দলকে হার থেকে বাঁচিয়েছেন আদিল খান।২০২২ কাতার বিশ্বকাপ যাবার মিশনে গ্রুপ ‘ই’র ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দুই দল।

এদিন র‌্যাংকিং আর শক্তির দিক দিয়ে এগিয়ে থাকা ভারতকে চমকে দিয়েছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচ শুরুর পর থেকে মাঠের দখল ছিল স্বাগতিকদের কাছে। ১৮ মিনিটে প্রথম আক্রমণটি করে সুনীল ছেত্রির দল। যদিও ব্যর্থ হয় সেটি।৩১ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ করে জেমি ডে’র শিষ্যরা। সেখান থেকেই মূলত শুরু হয় বাংলাদেশের বলের দখল নেয়া।

৪২তম মিনিটে অধিনায়ক জামালের কর লং ফ্রি কিকটি কাজে লাগান সাদ। আবাহনীর এই ফরোয়ার্ড গোল তুলে নেন চমৎকার হেডের মাধ্যমে।বিরতির পর আবারও ভারতীয়দের ওপর চড়াও হয় বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালিয়ে ব্যস্ত রাখে ব্লু আর্মিদের। যদিও ৬০ মিনিটে একটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মিডফিল্ডার বিপলু আহমেদ।

অন্যদিকে ৭৩ মিনিটে ভারতের আদিল খান ফিরিয়ে দেন আরেকটি গোল। তবে ম্যাচের ৮৮তম মিনিটে এসে হায়দরাবাদ ফুটবল ক্লাবের এই ডিফেন্ডারই হারের লজ্জা থেকে দলকে মুক্তি দেন। কর্নার কিক থেকে আসা বলটি মাথার সাহায্যে প্রতিপক্ষের জালে জড়ান তিনি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১