সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সড়ক তৈরি করে দিচ্ছি। এটা রক্ষণাবেক্ষণ ও যাতে অচিরেই নষ্ট না হয় সে বিষয়ে যারা ব্যবহার করবেন তাদের সবারই দায়িত্ব রয়েছে।

বর্তমানে আমরা এমনভাবে যোগাযোগ ব্যবস্থা করছি যেন মানুষ খুব অল্প সময়ের মধ্যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যোগাযোগ করতে পারবে।বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কের ৭২তম কিলোমিটারে বানার নদীর ওপর পিসি গার্ডার সেতু, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের ইন্দ্রপুল হতে চক্রশালা পর্যন্ত বাঁক সরণীকরণ, ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন বিশিষ্ট ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা সড়ক উন্নয়ন করছি। সড়ক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে একটু সচেতন হতে হবে। কোন সড়কে কত ট্রাক বা ওজনের যানবাহন চলতে পারে সে বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। অনেকে এটা মানতে চান না। ইতোমধ্যে আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি।

কিন্তু আমাদের দেশের মানুষ যারা চলাচল করেন তারা কিন্তু মোটেও সচেতন না। তাদেরকে সচেতন হতে হবে। যারা রাস্তায় চলাচল করেন, তারা যখন রাস্তা পার হবেন এই পারাপার করবার সময় আপনাকে ডানে-বাঁয়ে সব দিকে খেয়াল রেখে সচেতনভাবে পার হতে হবে। তিনি আরও বলেন, রাস্তায় যারা গাড়ি চালাবেন তাদেরকেও সচেতন হতে হবে।

অহেতুক প্রতিযোগিতা করতে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে। রাস্তায় যেকোনো যানবাহন চালানোর সময় বা চলার সময় সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এজন্যে চালক থেকে শুরু করে যারা সড়ক ব্যবহার করেন সবাইকে সচেতন হওয়া দরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930