বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রসব ছাড়াই দুধ দিচ্ছে বাছুর, নিতে ভিড়! (ভিডিও)

এক্সক্লুসিভ ডেস্ক :

গ্রামের খুব সাধারণ একজন মানুষ মহানন্দ মন্ডল। কিন্তু সকালে তার বাড়ির সামনের রাস্তার দ্ইু পাশে সারিবদ্ধ হয়ে থাকে অটোবাইক, রিকশা, মোটরসাইকেলসহ নানা যানবাহন। বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়ে মানুষের দীর্ঘ লাইন।

আঙ্গিনায় নারী, পুরুষ, শিশুসহ নানান বয়সের হাজারো মানুষ। রয়েছেন ১৫ জন স্বেচ্ছাসেবক, হাত মাইকে বলা হচ্ছে শৃঙ্খলার সাথে অপেক্ষা করুণ। কিছুক্ষনের মধ্যেই শ্যামলী দুধ দিবে।

অবিশ্বাস্য হলেও সত্য। প্রতিদিন হাজার হাজার মানুষ দুধ খাচ্ছে শ্যামলী নামের এই বকনা বাছুরের। ভোর থেকেই শ্যামলীর দুধ নিতে লম্বা লাইন। কেউ বোতল নিয়ে, কেউ বাটি নিয়ে। কেউ কেউ এসেছেন খালি হাতে, শুধু এক চামচ দুধ খাবেন।

এমনই আশ্চর্য ঘটনা ঘটছে বাগেরহাট রামপাল উপজেলার বাশতলী গ্রামে। গ্রামের মহানন্দ মন্ডলের পোষা বকনা বাছুর। নাম রেখেছেন শ্যামলী। ১৮ মাস বয়সী বাছুরটি বাচ্চা প্রসব করা ছাড়াই দৈনিক চার কেজি করে দুধ দিচ্ছে।

এই দুধ খেয়ে নাকি অনেকের রোগমুক্তি হয়েছে- এই তথ্য মানুষের মুখে এলাকায় ছড়িয়ে পড়ার পর
প্রতিদিন হাজার হাজার লোক ভিড় করছে মহানন্দের বাড়িতে।

শ্যামলীর মালিক মহানন্দ বলেন, একদিন সকালে দেখি বাছুরের বান থেকে এমনিতেই দুধ আসছে। পরে ডাক্তারকে খবর দেই। তিনি দেখে বান পরিস্কার রাখতে বলেন। প্রথম প্রথম দুধ ফেলে দিতাম। কিন্তু কয়েকজন মানুষ দুধ নিয়ে খাওয়ার পর তাদের রোগ ভালো হয়। এভাবে ছড়িয়ে যায় শ্যামলীর কথা।

তিনি আরও বলেন, দুধের বিনিময়ে আমরা কারও কাছ থেকে কোন পয়সা নেই না। কিন্তু কেউ যদি কোন টাকা দেয়। আমরা সেটা গ্রহণ করি শ্যামলীর খাবারের জন্য।

স্থানীয় মনিরুল বলেন, কয়েকদিন ধরে দেখছি অনেক লোক সকালে হাজির হয় দুধ নিতে। শুনেছি অনেক মানুষ এই দুধ খেয়ে ভাল হয়েছে।

বাগেরহাট শহরের রওশোনারা বেগম বলেন, কোমড়, ঘার ও পিঠে প্রচুর ব্যথা ছিল। দুইদিন আগে দুধ নিয়ে খেয়ে একটু ভাল অনুভব করছি। তাই আবার আসছি।

মল্লিকেরবের এলাকার লিলি বেগম বলেন, আমি পিজিতে ডাক্তার দেখিয়েছিলাম। তারপরও সুস্থ হইনি। কিন্তু এই দুধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছি।

বাসতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী বলেন, দুধ নিতে প্রতিদিন মহানন্দের বাড়িতে হাজার হাজার লোক আসে। শৃঙ্খলা রক্ষার জন্য স্থানীয় লোকজন ও চকিদাররা সহযোগিতা করছে।

প্রশাসন এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা এ বিষয়টি অবলোকন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ লুৎফর রহমান বলেন, অনেক সময় হরমোন জনিত সমস্যার কারণে বাচ্চা প্রসবের আগেই বকনার বানে দুধ আসতে পারে। এটা একটি সমস্যা। তবে এ দুধ খেলে কোন সমস্যা হবে না।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০