সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘পরিবর্তন হবে, নতুন মুখ আসবে’

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন। তার আগে ১৬ নভেম্বর হবে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। অবৈধ ক্যাসিনো কারবার ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানের মধ্যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে তুমুল আলোচনা চলছে।

শনিবার ( ১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের পুরাতন মেঘনা সেতুর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়। এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে।

ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠনের মেয়াদ শেষ হয়েছে, সেসব সংগঠনের সম্মেলনে নবীন ও প্রবীণদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়, এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বয়স অনেক বেশি হয়ে গেছে। ৭-৮-৯ বছর হয়ে গেছে, তাই সম্মেলন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। সম্মেলনে দলকে ঢেলে সাজানো হবে।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আবরার হত্যাকারীরা ছাত্রলীগের নেতাকর্মি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাউকে ছাড় দেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১