বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে ছাত্রলীগের সম্মেলনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। চন্দ্রগঞ্জ থানা হওয়ার ৫ বছর পর এটি ছাত্রলীগের প্রথম সম্মেলন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ এই সম্মেলনের উদ্যোগ নেয়। এতে নেতৃত্ব নির্বাচনে লিখিত পরীক্ষা ও মাদকাসক্ত নির্ণয়ে ডোপ টেস্টের মাধ্যমে পদপ্রত্যাশীদের যোগ্যতা যাচাইয়ের পর কমিটি গঠনের সিদ্ধান্ত রয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

সম্মেলনের উদ্বোধন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা সবসময় অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এখানে অছাত্র-মাদকসেবীদের স্থান নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজিতে কখনোই জড়াবে না। তারা পড়লেখার পাশাপাশি জনকল্যাণে কাজ করবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে লক্ষ্মীপুরে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। এরপর থেকে এতে আহ্বায়ক কমিটি দিয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১