সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী-ছেলেসহ ওমর ফারুকের ব্যাংক হিসাব জব্দ

আকাশবার্তা ডেস্ক :

সদ্য অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী, তিন ছেলেসহ দুই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় এনবিআর।

চিঠিতে এনবিআর জানায়, সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করার জন্য আয়কর অধ্যাদেশ অনুসারে বর্ণিত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত সব অ্যাকাউন্টে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করতে নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, তিন ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী, ইশতিয়াক আহমেদ চৌধুরীর অ্যাকাউন্ট জব্দ করা হয়।

এ ছাড়া জব্দ করা হয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান লেক ভিউ প্রপার্টিজ এবং রাও কনস্ট্রাকন লিমিটেডের অ্যাকাউন্টও। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট জব্দ করা ও অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতিসহ অন্যান্য তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

ক্যাসিনো ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের শুরুতে জনসম্মুখে বিতর্কিত বক্তব্যের পর অনেকটা আড়ালে চলে যান ওমর ফারুক চৌধুরী। বিপুল অর্থের বিনিময়ে কমিটি দেয়া, চাঁদাবাজির টাকার ভাগ বসিয়ে বিপুল অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব কারণে রোববার রাতে গণভবনের বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১