মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক :

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়; এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯’ পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ করেন নিসচা’র সদস্যরা। একই সময় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পৃথক আরেকটি র‌্যালি বের করা হয়।

পৃথকভাবে অনুষ্ঠিত র‌্যালি দুটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার আফজাল সড়কের মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড চত্তরে এসে সমাবেশে মিলিত হয়। র‌্যালি ও সমাবেশে পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির লোকজন অংশগ্রহণ করেন।

নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক, সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান ও নিসচা’র উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, বাজার কমিটির কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক বাবু গৌতম মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, নিচসা’ চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব মো. বাবুল হোসেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে যৌথ ছবি।

সমাবেশে বক্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বলেন, সড়ক দুর্ঘটনা এবং মানুষের মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনতে হলে সবাই ট্রাফিক আইন মেনে চলতে হবে। এর জন্য প্রয়োজন পথচারীসহ সর্বসাধারণকে সচেতন হওয়া। আমরা সচেতন না হলে কখনই নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে না।

ভিডিও দেখতে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১