বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
আটক পুলিশের এএসপি কামরুল হাসান।

ভাড়া বাসা থেকে নারীসহ পুলিশের এএসপি আটক

আকাশবার্তা ডেস্ক :

রংপুর কোতোয়ালি থানা পুলিশ নারীসহ কামরুল হাসান নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে।মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়া ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। কামরুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদে কর্মরত।

মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, রোকসানা পারভীন স্মৃতি নামে এক নারীকে নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা ও চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছে না।

মঙ্গলবার স্মৃতির সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

রোকসানা পারভিন স্মৃতি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ এক হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। এ দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।

রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না।মঙ্গলবার রাত দুইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর কোতোয়ালি থানায় আটককৃতদের বিয়ে নিয়ে উভয়ের স্বজনদের মধ্যে আলোচনা চলছিল।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১