বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিকেবি ক্লাবের উদ্যোগে ফ্রি’ ব্লাড গ্রুপিং কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরআগে চন্দ্রগঞ্জ থানা চত্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন, কমিউনিটি পুলিশিং চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সিপিও) এসআই শাহজালাল শিকদার।

বিকেবি ক্লাবের উদ্যোগে ফ্রি’ ব্লাড গ্রুপিং কর্মসূচি।

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে কমিউনিটি পুলিশিং কাজ করবে এই উদ্দেশ্য নিয়েই কমিউনিটি পুলিশিং গঠন করা হয়। অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং জনসচেতনতা সৃষ্টি করে সমাজ থেকে সকল অন্যায়, অপরাধ দূর করবে এটাই আমাদের প্রত্যাশা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০