শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জেএসসি-জেডিসিতে পরীক্ষার্থী ২৬ লাখ ৬২ হাজার

আকাশবার্তা ডেস্ক :

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। এ বছর মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন ।

মঙ্গলবার (২৯ অক্টােবর) সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিং এ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিমানগত ও গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। ২০১০ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষার যাত্রারম্ভে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন, যা ২০১৯ সালে এসে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

সাংবাদিকদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত ১০ বছরে এ সংখ্যা প্রায় দ্বিগুণে উন্নীত হয়েছে। শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ায় সরকারের উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টাই এ সফলতার প্রধান কারণ ।

এ পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সকল শিক্ষার্থীরই বৃত্তি পাওয়ার সুযোগ তৈরী হয়েছে, যোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসার ফলে শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। শিক্ষার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা অধিকতর আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০