বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

সাবেক মেয়র খোকার মৃত্যুর গুঞ্জন, ছেলে যা লিখলেন

আকাশবার্তা ডেস্ক :

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই বলে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিষয়টি নিয়ে ঝড় উঠে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ওয়ালে।

তবে এই গুঞ্জনের কোন উত্তর না দিয়ে শনিবার সকালে প্রতিবেদনটি লেখার ঠিক ৩০ মিনিট আগে সাবেক এই মেয়রের পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, ‘মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত আমার বাবা সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি। ’

এর আগে গতকাল খবরে প্রকাশিত হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন খোকার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা।

জানা গেছে, গতকাল (শুক্রবার) থেকে তারা খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তবে সর্বশেষ খবরে জানা গেছে, খোকা এখনো বেঁচে আছেন। আর ৩১ অক্টোবর খোকাকে দেখতে নিউইয়র্কে ছুটে গেছেন তার ছেলে বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০