বিনোদন প্রতিবেদক :
সানাই মাহবুব সুপ্রভা। মিডিয়ার বেশ পরিচিত একজন মডেল। নতুন নতুন ছবি পোস্ট, নানা স্ট্যাটাস ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি।
তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বোরকা পরা একটি ছবি আপলোড দিয়েছেন সানাই। ছবিটিতে আলোচনার তেমন কিছু না থাকলেও নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হচ্ছেন ছবি ক্যাপশনে দেয়া স্ট্যাটাসটির জন্য।
ছবির ক্যাপশনে সানাই লেখেন,
বোরকা পড়লেও চেনা যায় আমাকে???
কি যন্ত্রণায় পড়লাম আমি!
ফুল কালো বোরকা এমনকি হাত মোজা আছে আমার!
তাও চেনা যায় আমাকে??
Disgusting!
এই বাড়িও চেঞ্জ করতে হবে আমাকে!
সাধারণত বোরকা পড়ে গাড়িতে উঠে যাই আমি। এইভাবেই একটু হাঠতে বের হয়েছিলাম, পিছন থেকে শুরু হয়ে গেছে মানুষের অত্যাচার!
বিরক্তিকর!
মূলত এই ক্যাপশনেই নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হয় সানাইকে। তবে এই ধরণের পোশাকের (বোরকা) জন্য ধন্যবাদও পেয়েছেন অনেকের।