বৃহস্পতিবার ২৬শে মার্চ, ২০২৬ ইং ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টাইগারদের জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবার জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোবাবর রাতে (৩ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিকে, এই জয়ের পর এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান।ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথমবার জয় পেল টাইগাররা। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্বাগতিকদের দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১