সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আইপিএলে প্রতি দলে খেলবে ১৫ খেলোয়াড়!

স্পোর্টস ডেস্ক :

ম্যাচ স্মরণীয় করে করে তুলতে ক্রিকেটে অনেক নতুন নিয়মের প্রচলন ঘটিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

তারই ধারাবাহিকতায় এবারও নতুন আরেকটি নিয়ম প্রবর্তনের কথা ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।

ক্রিকেটে প্রচলিত নিয়মানুযায়ী প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় মাঠে নামে। কিন্তু আইপিএলের আগামী আসরে ১৫ জন নিয়ে ম্যাচ শুরুর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

নতুন পদ্ধতিতে প্রয়োজনে বদলি হিসেবে একজন খেলোয়াড় মাঠে নামতে পারবেন। মূলত খেলার মোড় ঘুরিয়ে দিতেই এ নিয়মের আশ্রয় নিচ্ছে আইপিএল। একেই পাওয়ার প্লেয়ার বলছে তারা। তবে সিদ্ধান্তটা এখনো কার্যকর হয়নি।

এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমরা আইপিএলে নতুন দৃশ্যপট চাচ্ছি। যাতে একটি দল ১১ জনের একাদশ ঘোষণা করতে পারবে না। তারা দেবে ১৫ জনের দল। অবশ্য মাঠে খেলবে ১১ জনই। তবে দরকারে সেই স্কোয়াড থেকে একজন প্লেয়ারকে যেকোনো সময় বদলি হিসেবে মাঠে নামানো যাবে। সেটা হতে পারে এক উইকেট পড়ে যাওয়ার পর কিংবা ওভারের শেষে।

এর আগে এ নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করতে চায় বিসিসিআই। মুশতাক আলি ট্রফিতে সেই ধারণার প্রয়োগ ঘটাতে চায় তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930