বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশের টিকে থাকার লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক :

টিকে থাকার লড়াইয়ে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে তাদের শুরুটা হয় হার দিয়ে।

বুধবার স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ গোলে হার দেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

একই দিন ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে জর্ডান ৩-০ গোলে জয় পায় ভুটানের বিপক্ষে।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মানামায় খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণ শক্ত প্রতিরোধ গড়েছিল স্বাগতিক বাহরাইনের সামনে। কিন্তু বিরতির ২ মিনিট আগে আব্দুল রহমান সৈয়দ মোহামেদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বাহরাইনকে পরের গোলের দেখা পেতে বেশ ভুগতে হয়েছে। লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ শেষ পর্যন্ত।

কিন্তু ম্যাচের শেষ দিকে আর পেরে ওঠেনি তারা। ৯০তম মিনিটে মোহামেদ দ্বিতীয় গোল করেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আব্দুল্লা নেমের আল মাসায়েদ নাম লিখেন গোলদাতার খাতায়।

বাছাইয়ে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ছাড়াও সেরা চার রানার্স আপ দল খেলবে ২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। ১৬ দলের ওই টুর্নামেন্টের অন্য দলটি স্বাগতিক উজবেকিস্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১