বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুত লক্ষ্মীপুর

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত ৪ নম্বর সতর্ক সংকেত বিরাজ করছে এ জেলায়। প্রস্তুত রাখা হয়েছে ১০০টি সাইক্লোন শেল্টার ও গঠন করা হয়েছে ৬৬টি মেডিকেল টিম। এছাড়া উপজেলা সমূহকে জরুরী সভা করে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। জেলার সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ২৫০০ কর্মী প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় জেলা প্রশাসকের হলরুমে দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রস্তুতি সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে শুক্রবার সকাল থেকে লক্ষ্মীপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১