বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

১২ নভেম্বর স্মরণে লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে ’উপকূল দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক :

১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ১২ নভেম্বরকে উপকূল দিবস করার দাবিতে লক্ষ্মীপুরের ৪ উপজেলার বিভিন্নস্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে তৃতীয়বারের ন্যায় পালিত হয়েছে ‘উপকূল দিবস’।

দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ, কমলনগর, রায়পুর, রামগতি উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে স্থানীয় বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদ উদ্দিন। আলোকযাত্রা কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক-লক্ষ্মীপুর টিমের আয়োজনে কর্মসূচির শুরুতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাটে কমলনগর প্রেসক্লাব র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যাবস্থাপক মো. সানা উল্লাহ, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত রাজু, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক সানা উল্লাহ সানু, আমজাদ হোসেন আমু ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমূখ।
রায়পুর থানার সামনে উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করে।

এতে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের আহ্বায়ক তুহিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলিম উল্লাহ পিন্টু, সদস্য সচিব ওয়াহিদুর রহমান মুরাদ, সবুজ বাংলাদেশের আহমেদ মিরন রাজু, সঞ্জয়, মারুফ বিন শরিফ, ইয়েস ক্লাবের কিবরিয়া তুষার, ব্লাড ক্লাবের মীর মাসুদ, ফিরোজ আলম, নাসির আল ইমরান, সিরাজ শাহরিয়ার, গার্লস স্কুলের শিক্ষিকা ও শিক্ষার্থী।
এছাড়া উপজেলার রায়পুর এলএম মডেল পাইলট স্কুলেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সাথে স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম বাঙ্গালীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে রামগতি আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও রামগতির শারদাঞ্জলি ফোরাম যৌথভাবে এ দিবসের দাবিতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন- আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামান শীষ মজুমদার, প্রভাষক রনজিৎ দাস, লিংকনসাহা ও সাংবাদিক মিসুসাহা প্রমূখ।

এসময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান।

প্রসঙ্গত; ১৯৭০ সালে ১২ নভেম্বর লক্ষ্মীপুরসহ উপকূলের ১৬ জেলায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সরকারিভাবে ৫ লাখ, তবে বেসরকারি হিসেবে ১০ লাখ মানুষ মারা যায়। লক্ষ্মীপুরে প্রাণহানী ঘটে ৫০ হাজার মানুষের। ২০১৭ সালের ১৮মার্চ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এদিনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১