সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মিরপুর উচ্চ বিদ্যালয় : প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার (১৩ নভেম্বর) সকালে স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্কুলের প্রাক্তণ ছাত্র প্রফেসর মো. শাহজাহান, অভিভাবক সদস্য ডা. শাহিদ উল্যা, বাবর হোসেন, ফখরুল ইসলাম, সালাহ উদ্দিন টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা করে কিছু সদস্যদের নিয়ে প্রতিষ্ঠান বিরোধী খামখেয়ালী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। তার অনিয়ম ও স্বেছাচারিতার কারণে ইতিমধ্যে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সাফায়াত আহম্মেদ পদত্যাগ করেন।

মিরপুর উচ্চ বিদ্যালয়টি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধান শিক্ষকের শিক্ষা সুলভ কর্যক্রম না থাকার কারণে বিগত বছরগুলোতে স্কুলের রেজাল্ট ক্রমাগত খারাপ হচ্ছে। তিনি কারণে অকারণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফরম ফিলাপে অতিরিক্ত ফি’ আদায় করছেন। এসব কারণে অবিলম্বে উক্ত প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথের অপসারণ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবক ও শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930