শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আবার বিয়ে করলেন গুলতেকিন

বিনোদন ডেস্ক :

আবার বিয়ে করেছেন খ্যাতিমান কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান। দুই সপ্তাহ আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন গুলতেকিন। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বুধবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই জনের ছবি পোস্ট করে অনেকেই তাদের বিয়ের বিষয়টি জানিয়েছেন। এসব ফেসবুক ব্যবহারকারীদের অনেকে গুলতেকিনকে শুভেচ্ছা জানান।

সূত্রে জানা গেছে, প্রায় সাত-আট বছর ধরে আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। সেই প্রেমের পরিণতি এই বিয়ে।

আফতাব আহমদ একজন কবি। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সাথে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তখন বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। হুমায়ুন আহমেদের সাথে গুলতেকিনের সংসারে এক ছেলে ও তিন মেয়ে আছে।

আফতাব আহমদও আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। তাদের এক সন্তান লন্ডনে পড়াশোনা করছে।

২০০৫ সালে গুলতেকিনের সাথে বিচ্ছেদের পর হুমায়ুন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী শাওনকে। আর হুমায়ূন আহমেদের মৃত্যুর সাত বছর পর বিয়ে করলেন গুলতেকিন খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০