বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৯ বছর বয়সে স্নাতক ডিগ্রি!

এক্সক্লুসিভ ডেস্ক :

নাম তার লরেন্ট সিমন্স। এই বিস্ময় বালক ৯ বছর বয়সে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বের প্রথম সারিতে থাকা নেদারল্যান্ডের ‘এইনদোফেন ইউনিভার্সিটি অব টেকনোলজি’ (টিইউই) থেকে এ ডিগ্রি দেওয়া হয় লরেন্টকে।

বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল বিভাগ থেকেই পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছে লরেন্ট। তবে তার আগে মেডিসিন বিভাগেও পড়াশোনা করতে ইচ্ছুক সে। একইসঙ্গে বিপরীতধর্মী দু্’টি বিষয়ে তার প্রখর মেধা ও পারদর্শীতা নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে লরেন্টের প্রতিভা নিয়ে কথা বলেন, তার বাবা আলেকজান্ডার সিমন্স। লরেন্টেকে গণমাধ্যমের সামনে আনতে আপত্তি রয়েছে তাদের। পরে, প্রতিবেদকের অত্যধিক আগ্রহের কারণে তারা শিশুটির সংক্ষিপ্ত সাক্ষাৎকারের ব্যাপারে সম্মতি দেন।

সিএনএনকে লরেন্ট জানায়, যে কোনো কিছু খুব সহজেই আয়ত্ত করে নিতে পারে সে। ভালো লাগে নতুন বিষয়ে পড়াশোনা করতে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করলেও কিছুদিন মেডিসিন বিষয়ে জ্ঞানার্জনের ইচ্ছা রয়েছে তার।

লরেন্টের পছন্দের বিষয় সম্পর্কে জানতে চাইলে সে জানায়, ভবিষ্যতে মানবদেহে কৃত্রিম অঙ্গ সংস্থাপন বিষয়ে গবেষণায় আগ্রহী সে।

লুরেন্টের বাবা-মা তার শৈশব এবং তার অসাধারণ মেধার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করছেন। যাতে সে স্বাভাবিক শৈশব পায়। লেখাপড়ার বাইরে ছোট্ট লুরেন্ট অনলাইনে গেইম খেলতে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। মাঝে মাঝে সে নেটফ্লিক্সও দেখে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০