শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফের মা, প্রকাশ্যে ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক :

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আবারও মা হতে যাচ্ছেন তিনি। গত কয়েকদিন ধরে বি-টাউনে এই নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এরপর থেকে ভারতীয় গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই খবর।

এদিকে চারদিন আগে ভাগ্নীর বিয়ে উপলক্ষে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানী জমকালো এক পার্টির আয়োজন করেছিলেন। ওইদিন চাঁদের হাট বসেছিল আম্বানীর বাড়িতে। শাহরুখ, অনিল কাপুরের পাশাপাশি, অভিষেক-ঐশ্বরিয়াও উপস্থিত হয়েছিলেন সেই আয়োজনে।

অনুষ্ঠানে অভিষেক পরেছিলেন কালো সেমি ফরমাল শার্ট এবং একই রঙের ট্রাউজার্স। অ্যাশের পরনে ছিল উজ্জ্বল লাল আনারকলি। সেই অনুষ্ঠানের অ্যাশ-অভিষেকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই গুঞ্জন জোরালো হয়।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার যে ছবিগুলো ভাইরাল হয়েছে তাদের বেশ কয়েকটিতে দেখা গেছে, ওড়না একটু নিচে পেটের কাছে নামিয়ে রেখেছেন মিস ইউনিভার্স। এরপরই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, তবে কি ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন ঐশ্বরিয়া?

কেউ আবার এও লিখেছেন, বেবি বাম্পের কারণে তাকে আগের থেকে বেশ খানিকটা মোটা লাগছে। উনি কী আসলেই সন্তানসম্ভবা?

যদিও এ বিষয়ে বচ্চন পরিবারের তরফ থেকে এখনও কোন কিছু জানা যায়নি। এছাড়া ভারতীয় গণমাধ্যমগুলোও স্পষ্ট কিছু বলতে পারছেন না। তবুও এই নিয়ে চর্চা চলছে জোরকদমে।

এরপর কেউ কেউ এও বলছেন, আরাধ্যা হওয়ার সময়ও ঐশ্বরিয়া বেশ কিছুদিন প্রেগন্যান্সির কথা জানাননি। এবারও হয়ত তিনি তা করতে চলেছেন।

প্রসঙ্গত, ঐশ্বরিয়ার প্রথম কন্যা আরাধ্যা রাই বচ্চনের জন্ম হয় ২০১১ সালের ১৬ নভেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০