শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শাকিব ছাড়াই ক্যাসিনোতে বুবলী!

বিনোদন ডেস্ক :

ঢাকাই ছবির পরিচিত মুখ শবনম বুবলী। ক্যারিয়ারে এই পর্যন্ত প্রতিটি ছবিতে শাকিবের নায়িকা হয়ে কাজ করেছেন তিনি। তবে এবার প্রথম শাকিব খানকে ছাড়া বুবলীকে দেখা যাবে নতুন ছবিতে। ছবির নাম ‘ক্যাসিনো’। এতে বুবলীর বিপরীতে দেখা যাবে নায়ক নিরবকে।

এদিকে শাকিব-অপুর বিচ্ছেদের আগে থেকেই বুবলীকে নিয়ে গণমাধ্যমে খবর চাউর হয়। যেখানে বলা হয়, বুবলীর সঙ্গে শাকিব সম্পর্কে জড়িয়ে ভাঙছে অপুর সংসার! এমনকি এই কারণে অনেক অশান্তিও হয় শাকিব-অপুর মধ্যে। সবকিছুর পর বুবলীকে নিয়ে একের পর এক ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।

অবশেষে সেই সম্পর্কের অবসান ঘটলো। এবার সত্যি সত্যি অন্য নায়কের নায়িকা হলেন বুবলী। ‘ক্যাসিনো’ পরিচালনা করবেন সৈকত নাসির।

জানা গেছে, ২০ নভেম্বর থেকে ঢাকায় ‘ক্যাসিনো’র শুটিং শুরু হবে। আর ডিসেম্বরে কয়েকটি গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।

সবশেষ শাকিব-বুবলী জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটিও ব্যবসা করতে পারেনি। এবার নিরবের নায়িকা হয়ে বুবলী নিজেকে কতটা মেলে ধরতে পারেন তা সময়ই বলে দেবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০