সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সৌদিসহ ৫ দেশে গৃহকর্মী না পাঠাতে রিট

আইন আদালত ডেস্ক :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের হয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাক।

একইসঙ্গে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা এবং বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে যেসব নারীরা দেশে ফিরেছেন তাদের প্রত্যাবর্তন, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

গেলো ১২ নভেম্বর কক্সবাজারের রাজিয়া খাতুন নামের এক নারী এই রিট আবেদন করেন। রাজিয়া বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট করেন। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর সৌদি আরব থেকে বাংলাদেশি নারী গৃহকর্মীর ৪৮ জনের মৃতদেহ দেশে আনা হয়, তাদের মধ্যে ২০ জনই সৌদি আরবে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন। বেসরকারি সংস্থা ব্র্যাক বলেছে, ২০১৯ সালে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে প্রায় এক হাজারের বেশি নারী শ্রমিক দেশে ফিরেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930